শিরোনাম
◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য ◈ জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, পর্যটকে জমজমাট খাগড়াছড়ি ◈ ৩১ বছরেও জাতীয় গ্রিডে আসেনি ভোলার গ্যাস ◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৪ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাই নদী পরিস্কার করলেন বিট্টু

আল জাজিরা: ভারতের মধ্যপ্রদেশের ২১ বছর বয়সী এক তরুণ বিট্টু তাবাহি একাই একটি মারাত্মকভাবে দূষিত ও আবর্জনায় ভরা নদী পরিষ্কার করার উদ্যোগ নেন।কাজ শুরু করার সময় তাকে তীব্র উপহাস, নিরুৎসাহ, স্বাস্থ্যঝুঁকি এবং অত্যন্ত সীমিত সম্পদের মুখোমুখি হতে হয়েছিল। বিট্টু বলেন, লোকেরা আমাকে দেখে হাসাহাসি করত। কিন্তু তার নাছোড়বান্দা প্রচেষ্টা ওই নদীটির চেহারা সম্পূর্ণ বদলে দেয়। আবর্জনায় পূর্ণ ধ্বংসপ্রায় নদীটিকে পরিষ্কার করার পর এটি শেষ পর্যন্ত স্থানীয় সরকারের নজর কাড়ে এবং প্রশাসনও সহায়তার জন্য এগিয়ে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিট্টুকে আসল ভারতীয় জেন জি বলে অভিহিত করা হচ্ছে। নদীটির দূষিত পানিতে আবর্জনা পরিস্কার করতে যেয়ে বিট্টু মারাত্মক চর্মরোগে আক্রান্ত হন। এমনকি সর্প দংশনের ভয়ও ছিল। তার কাছে কোনো যন্ত্রপাতি ছিল না। হাতে একটি গ্লোভস পড়ে তিনি নেমে পড়েন নদীটি পরিস্কারে। মধ্যপ্রদেশের বিয়ারোয়ার ২০ বছর বয়সী বিট্টু তাবাহি নিজেই ভারী দূষিত আজনার নদীটি পরিষ্কার শুরু করেন।

তিনি ইনস্টাগ্রামে তার এই চেষ্টার কথা জানান। কিন্তু ভিউজের জন্য এটি করার অভিযোগে লোকজনের কাছ থেকে তাকে বিদ্রূপ করা হয়েছিল। সমালোচনা এবং স্বাস্থ্য সমস্যা সত্ত্বেও, বিট্টু থামতে অস্বীকার করেছিলেন এবং নদীটি পরিষ্কার করতে থাকেন, হাজার হাজার মানুষ এখন তার প্রশংসা করছেন ও অন্যরা অনুপ্রাণিত হচ্ছেন।

  • সর্বশেষ