শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন এক ডলারের কয়েনে এবার ট্রাম্পের ছবি

যুক্তরাষ্ট্রের এক ডলারের নতুন কয়েনে জায়গা পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) কয়েনটি উন্মোচন করেছে ইউএস মিন্ট।

কয়েনের এক পাশে ট্রাম্পের ছবি। সঙ্গে রয়েছে ‘LIBERTY’, ‘IN GOD WE TRUST’ এবং ‘1776–2026’ লেখা। অন্য পাশে রয়েছে প্রেসিডেন্টের সিল ও ২৫০তম বার্ষিকীর প্রতীক।

কয়েনটি আইনগতভাবে বৈধ মুদ্রা হলেও সাধারণ লেনদেনে ব্যাপকভাবে ছাড়ার পরিবর্তে মূলত স্মারক ও সংগ্রহের জন্য বিক্রি করা হচ্ছে।

২৫টি কয়েনের এক রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ ডলার এবং ১০০ কয়েনের ব্যাগের দাম ১৫৪ ডলার ৫০ সেন্ট। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মিন্টের ওয়েবসাইটে কয়েনটি স্টক-আউট হয়ে যায়।

Advertisement

যুক্তরাষ্ট্রে সাধারণভাবে জীবিত ব্যক্তির প্রতিকৃতি মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ২০২০ সালের একটি আইনের বিশেষ বিধান ব্যবহার করে ২০২৬ সালের ২৫০তম বার্ষিকী উপলক্ষে এই কয়েন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

কয়েনটির রং সোনালি হলেও এতে কোনো স্বর্ণ নেই। এতে ৮৮ দশমিক ৫ শতাংশ তামা এবং বাকি অংশে জিংক, ম্যাঙ্গানিজ ও নিকেল রয়েছে। এর মাধ্যমে ট্রাম্প প্রায় এক শতাব্দী পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় থাকা প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে নজির গড়লেন।

মে মাসে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের ছবি সংবলিত নতুন ২৫০ ডলারের নোট ইস্যুর পরিকল্পনা করছে মার্কিন প্রশাস। চলতি বছরের মার্চে ট্রেজারি বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রায় ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হবে—যা কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রথম।

  • সর্বশেষ