শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪০ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ১ শতাংশ

আল জাজিরা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা হ্রাসের আশা ক্ষীণ হয়ে আসায় আগের দিনের মূল্যবৃদ্ধির পর লেনদেনের শুরুতে আবারও বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ঊর্ধ্বমুখী হয়।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলে ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৫২ ডলারে পৌঁছেছে।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের কার্যদিবসেই উভয় বেঞ্চমার্কের দাম ব্যারেলে ৪ ডলারের বেশি বেড়েছিল। এটি ছিল গত ২৪ জুলাইয়ের পর ব্রেন্ট ক্রুডের এবং ২৩ জুলাইয়ের পর ডব্লিউটিআই ক্রুডের সর্বোচ্চ একদিনের মূল্যবৃদ্ধি।

  • সর্বশেষ