শিরোনাম
◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মেয়ে ২৮ বছর বয়সি বৃষ্টি মুখার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজ বাড়ির প্রথম তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টি মুখার্জি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ ছিল এবং সম্প্রতি স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এসব ব্যক্তিগত ও পেশাগত চাপের কারণে তিনি মানসিক চিকিৎসাও নিচ্ছিলেন।

ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে। সূত্র: এনডিটিভি ।

 

  • সর্বশেষ