শিরোনাম
◈ এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী ◈ ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তে নতুন রেকর্ড, একদিনে প্রাণ গেল ৫ জনের ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৩১ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে তেলের দামে ফের ঊর্ধ্বগতি ◈ আইনশৃঙ্খলা ও দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ ২০২৭ সালে কবে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য ঈদের তারিখও প্রকাশ ◈ ২০০০ অন্তর্বাস ও ১২ হাজার টি-ব্যাগ পুঁতলেন গবেষকেরা, যে ফল পেলেন ◈ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান ◈ ‘বাংলাদেশ থেকে পালানো কোনো সন্ত্রাসী যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়’ ◈ পাশে থেকে বাংলাদেশকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩০ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৭ সালে কবে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য ঈদের তারিখও প্রকাশ

জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)।

তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাদ্যম গালফ নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে জানানো হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান আগের বছরের চেয়ে প্রায় ১০-১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেই রাতেই প্রথম তারাবি এবং পরদিন থেকে রোজা শুরু হবে। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

রমজান ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে এবং শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়।

বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ, কারণ এ মাসেই মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং নামাজ, তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেন।
 
২০২৭ সালের রমজানকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যেই মুসলিম দেশগুলো মসজিদ ও জনসেবামূলক কাজের প্রস্তুতি নেবে। পাশাপাশি, ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ঘোষণা করবে।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হলেও, এর চূড়ান্ত ঘোষণা দেওয়া ধর্মীয় কর্তৃপক্ষের ওপরই নির্ভর করে—যেটি মূলত চাঁদ দেখার বিষয়ের ওপর প্রতিষ্ঠিত।

 

  • সর্বশেষ