শিরোনাম
◈ বৈদেশিক ঋণে উল্টো চিত্র, যত আসছে তার আড়াই গুণই যাচ্ছে: ইআরডি ◈ সেই ‘সবুজ মাংস’ রহস্যের অবসান, ল্যাব রিপোর্টে মিলল সম্ভাব্য কারণ ◈ ফ্যামিলি কার্ডে কড়াকড়ি, ৮ ধরনের পরিবার পাবে না সুবিধা ◈ মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে ছিটকে শিক্ষিকার মৃত্যু, হৃদয়বিদারক বর্ণনা স্বামীর ◈ সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু ◈ ‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’ (ভিডিও) ◈ এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি ◈ দিল্লিতে আওয়ামী লীগ নেতাকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা, বাধা দিল পুলিশ ◈ ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৫:১৫ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর যেভাবে ধরা পড়লো দম্পতি

ভারতের তামিলনাড়ু এক্সপ্রেস ট্রেনের ভেতরে সুটকেসে এক নারীর খণ্ডিত লাশ উদ্ধারের ২৪ দিন পর সন্দেহভাজন ঘাতক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মনিপুরের জিরিবাম জেলা থেকে এই দম্পতিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

শনিবার (২৯ আগস্ট) মনিপুর ও তামিলনাড়ু পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতার গ্রেফতার ব্যক্তিরা হলেন আসামের কাছাড় জেলার ২২ বছর বয়সী মানিক উদ্দিন লস্কর এবং ওড়িশার কেওনঝড় জেলার ২১ বছর বয়সী তার স্ত্রী ভাগবতী মাঝি।

মনিপুর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের গুডুভানচেরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হচ্ছে।

গত ৫ আগস্ট ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে। তামিলনাড়ু এক্সপ্রেস ট্রেনটি আগ্রা ক্যান্ট স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির সাধারণ কামরায় পড়ে থাকা একটি লাল সুটকেস থেকে তীব্র দুর্গন্ধ পান যাত্রীরা। পরে সরকারি রেলওয়ে পুলিশের কর্মকর্তারা সুটকেসটি পরীক্ষা করে ভেতরে মাথাবিহীন ও খণ্ডিত এক নারীর মরদেহ দেখতে পান।

পরবর্তীতে ফরেনসিক বিশ্লেষণে নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ৩৮ বছর বয়সী ওই নারীর নাম হায়াতুন নিশা। ওড়িশার বাসিন্দা এই নারী চেন্নাইয়ের কাছে গুডুভানচেরিতে বাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।

ঘটনার তদন্তে নেমে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কয়েক ঘণ্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। ফুটেজে মানিক উদ্দিন লস্করকে ভারী লাল সুটকেসটি বহন করতে দেখা যায় এবং তার সঙ্গে ছিল স্ত্রী ভগবতী মাঝি। এরপর তাদের গতিবিধি অনুসরণ করে পুলিশ চেন্নাইয়ের উপশহরের গুডুভানচেরিতে একটি ভাড়া বাসার সন্ধান পায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি বড় রান্নার পাত্রের ভেতর থেকে খণ্ডিত দেহের আরও কিছু অংশ উদ্ধার করা হয়।

প্রথমে গুডুভানচেরি থানায় ঘটনাটি নিখোঁজ ডায়েরি হিসেবে নিবন্ধিত হয়েছিল। তবে দেহাবশেষ উদ্ধারের পর পুলিশ এটিকে হত্যা মামলা হিসেবে পরিবর্তন করে। প্রধান সন্দেহভাজন হিসেবে দম্পতিকে চিহ্নিত করে সারা দেশজুড়ে অভিযান শুরু করে পুলিশ। কারণ মরদেহ ফেলে দেওয়ার পরপরই ওই দম্পতি আত্মগোপনে চলে যায়।

শনিবার মনিপুরের জিরিবাম জেলার কাশিমপুরে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে যৌথ পুলিশ দল এবং সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আসামি দুজনকে মনিপুরের স্থানীয় আদালতে হাজির করার পর ট্রানজিট ওয়ারেন্টে তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হবে। তবে তাদের জিজ্ঞাসাবাদের পর নৃশংস এই হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

  • সর্বশেষ