শিরোনাম
◈ হালাল পণ্যের ট্রিলিয়ন ডলারের বিশ্ববাজার, বাংলাদেশ কেন পিছিয়ে? ◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৮:১৪ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা থেকে আমরা পিছপা হব না: ইরান

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা থেকে কখনো পিছপা হব না। ব্রিগে. জেনারেল মাজিদ ইবনুল-রেজা আরও বলেন, একটি শক্তিশালী ইরান প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো ধরনের প্রচেষ্টা ও আত্মত্যাগ থেকে আমরা বিরত থাকব না। --- পার্সটু‌ডে

তিনি বলেন, সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধগুলো আমাদের দেখিয়েছে-শক্তিশালী ইরান মানেই সবসময় প্রস্তুত থাকা ইরান। এমন একটি ইরান, যাকে প্রতিনিয়ত নিজের সক্ষমতা বাড়াতে হবে এবং বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। 

এই পরিস্থিতি থেকে আমরা শিখেছি, আজ আমাদের যে সক্ষমতা রয়েছে, তাতেই সন্তুষ্ট থাকা যাবে না; প্রতিদিন, নিরবচ্ছিন্নভাবে নিজেদের শক্তি ও সক্ষমতা বাড়াতে হবে।

  • সর্বশেষ