শিরোনাম
◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা ◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ডোনাল্ড ট্রাম্প মানসিক রোগী, সব সময় মনোবিজ্ঞানীদের পর্যবেক্ষণে রাখার পরামর্শ ইরানের

আন্তর্জা‌তিক ডেস্ক: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বিভ্রান্তিকর মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, তিনি এমন একজন রোগী, যাকে মনোবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা উচিত। --- পার্সটু‌ডে

গারিবাবাদি আরও বলেন, সিজোফ্রেনিয়া একটি জটিল ও তীব্র মনোবিকারের সমস্যা, যা চিন্তাভাবনার ব্যাঘাত এবং বাস্তবতা সম্পর্কে বিকৃত ধারণার মাধ্যমে প্রকাশ পায়। 

এর সবচেয়ে সাধারণ লক্ষণ হলো হ্যালুসিনেশন (মিথ্যা সংবেদনশীল অনুভূতি) ও বিভ্রান্তিকর ধারণা।

  • সর্বশেষ