শিরোনাম
◈ ‘দেশকে নতুন পথে নিতে বিপ্লব দরকার’, ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের (ভিডিও) ◈ একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ◈ তারেক রহমানের দিল্লি সফর নিয়ে মরিয়া ভারত, সম্পর্ক স্বাভাবিক করতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা! ◈ সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক ◈ শোরুমে সাড়ে ৪ ঘণ্টা নাচ-গান, কফি ও গোসলের পর ৪.৭১ লাখ টাকার কেটিএম নিয়ে উধাও! ◈ একাধিক সেনা সদস্যের সমুদ্রে ঝাঁপ: ইরান যুদ্ধের প্রভাবে ২৫০ দিন সমুদ্রে মার্কিন রণতরী, খাদ্য-পানি সংকটে নাবিকরা ◈ চামড়া ছিলে ফরিদাকে ৫০ টুকরো করেন লাইলী, বের হলো আরও লোমহর্ষক তথ্য ◈ ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে? ◈ পাহাড়কে অস্থিরতার ছক ৩ সশস্ত্র গোষ্ঠীর ও সীমান্তে ‘পুশইন’ নকশা ভারতের ◈ মাদকের বাক্সে ফুটবলার আ‌র্লিং হালান্ডের ছবি! উদ্ধার ২০০ কো‌টি টাকার ৪৬৯ কেজি কোকেন

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলাম গ্রহণের ৫ মাসেই কুরআনের হাফেজ

ইসলাম গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির তরুণ পেন্ট্রা বুশিমা আমিন। অসাধারণ এই সাফল্যের পর সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করছেন তিনি।

৬ আগস্ট শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা চলবে ১৯ আগস্ট (৬ রবিউল আউয়াল) পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশ নিচ্ছেন।

আয়োজকদের মতে, প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চসংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছেন।
মুসলিম বন্ধুর আহ্বানে ইসলামের পথে

মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর আহ্বানে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন পেন্ট্রা।

ইসলামের মূল্যবোধ, নৈতিকতা ও জীবনাদর্শ তাকে গভীরভাবে আকৃষ্ট করে। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন।
পেন্ট্রার ইসলাম গ্রহণের সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে তার বাবা-মা ও এক বোনসহ পরিবারের আরও চার সদস্যও ইসলাম গ্রহণ করেন। এরপর পবিত্র কুরআন মুখস্থ করার যাত্রা শুরু করেন তিনি।

ইসলাম গ্রহণের পর অদম্য আগ্রহ, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ কুরআন হিফজ করেন পেন্ট্রা। এরপর নিয়মিত পুনরাবৃত্তি ও অনুশীলনের মাধ্যমে নিজের হিফজ ও তিলাওয়াত আরও শুদ্ধ ও দৃঢ় করেন।

জাতীয় প্রতিযোগিতায় সেরা হয়ে মক্কায়: কুরআন হিফজ সম্পন্ন করার পর বুরুন্ডির একটি জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশ নেন পেন্ট্রা। প্রায় ৫০০ প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি।

জাতীয় পর্যায়ে এই সাফল্যের সুবাদেই সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করার সুযোগ পান এই তরুণ।

পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পেন্ট্রা।

তিনি বলেন, ইসলাম গ্রহণের মাত্র এক বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় অর্জন। একই সঙ্গে কুরআন ও কুরআনের খাদেমদের প্রতি সৌদি আরবের নেতৃত্বের পৃষ্ঠপোষকতার প্রশংসা করেন তিনি।

এমন আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন পেন্ট্রা।

অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত: আন্তর্জাতিক ইসলামি সংবাদ সংস্থা আইকিউএনএ ও সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত তথ্য অনুযায়ী, পেন্ট্রা বুশিমা আমিনের এই অনুপ্রেরণাদায়ক গল্প ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ইসলাম গ্রহণের অল্প সময়ের মধ্যেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া পেন্ট্রার এই অর্জন কুরআনের প্রতি ভালোবাসা, অধ্যবসায় ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আরব নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়