শিরোনাম
◈ যে কারণে কোনো অবস্থাতেই নামাজ অবহেলা করা উচিত নয় ◈ সংবিধান সংস্কার নাকি সংশোধন, বিএনপি ও জামায়াত-এনসিপি জোটের বিরোধ কোন দিকে যাবে? ◈ যুক্তরা‌স্ট্রের ইন্টার মায়া‌মি‌ ক্লা‌বে মেসির সতীর্থ হলেন ব্রা‌জি‌লের কাসেমিরো  ◈ বাংলা‌দেশ ক্রিকেট দল ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে , টে‌স্টে লড়াই হ‌বে লর্ডসে  ◈ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মধ্যরাতে ভিডিও বার্তায় যা বললেন নরেন্দ্র মোদি ◈ দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ◈ সরকারের আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক ◈ সাদা মাছের আড়ালে ভারতীয় ইলিশ, বেনাপোলে আটক চালান ◈ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ◈ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তীব্র দাবদাহে কষ্টে মরুভূমির জাহাজ, মরছে উটের বাচ্চা

উট ‘মরুভূমির জাহাজ’ হিসেবে সুপরিচিত, কিন্তু আফ্রিকার ক্রমবর্ধমান তাপমাত্রার চরম অবস্থা থেকে এই কষ্টসহিষ্ণু প্রাণীগুলোও রেহাই পাচ্ছে না। উত্তর-পূর্ব ইথিওপিয়ার আফার অঞ্চল পৃথিবীর অন্যতম উষ্ণতম ও শুষ্কতম স্থান, যেখানে যাযাবররা প্রায়শই মরুভূমির মধ্য দিয়ে লবণ বহনকারী উটের কাফেলা নিয়ে চলাচল করে। 

আফারের সেমেরার একজন উট পালক আলি উমর বিবিসিকে বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উটগুলো প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে।

প্রায় ৫০০ উটের মালিক ৪০ বছর বয়সি এই ব্যক্তি বলেন, তাদের পায়ে ফোস্কা পড়ে, চোখ দিয়ে পানি আসে এবং বসার সময় গরম বালি তাদের চামড়া পুড়িয়ে দেয় ও লোম খসিয়ে দেয়।

প্রচণ্ড গরমের কারণে গত এক মাসে আমি আটটি উটের বাচ্চা হারিয়েছি, পরিস্থিতি আরও অনেক বেশি তীব্র ও কঠিন হয়ে উঠেছে।

তিনি বলেন, যে বাতাস আগে শীতল হাওয়া বয়ে আনত, এখন তা গরম বয়ে আনে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি তাপমাত্রার এই আকস্মিক পরিবর্তনগুলো লক্ষ্য করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়