শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রের ইন্টার মায়া‌মি‌ ক্লা‌বে মেসির সতীর্থ হলেন ব্রা‌জি‌লের কাসেমিরো  ◈ বাংলা‌দেশ ক্রিকেট দল ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে , টে‌স্টে লড়াই হ‌বে লর্ডসে  ◈ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মধ্যরাতে ভিডিও বার্তায় যা বললেন নরেন্দ্র মোদি ◈ দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ◈ সরকারের আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক ◈ সাদা মাছের আড়ালে ভারতীয় ইলিশ, বেনাপোলে আটক চালান ◈ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ◈ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত ◈ গ্রেস মার্ক ছাড়াই এসএসসি মূল্যায়ন, শেষ পর্যায়ে ফল তৈরির কাজ ◈ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দ্বিমুখী ধাক্কা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিতে নতুন সামরিক অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র

আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘জেএনআইএম’-এর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে মার্কিন ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, এই সামরিক অভিযান চালানোর পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে নীতিগত দ্বিমত রয়েছে। তবে হোয়াইট হাউসের কাউন্টারটেররিজম বিভাগের সিনিয়র ডিরেক্টর সেবাস্তিয়ান গোরকাসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা মালিতে সরাসরি মার্কিন সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন।

সামরিক হামলার এই প্রস্তুতির বিষয়টি মার্কিন প্রশাসন সরাসরি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। তবে এক মার্কিন কর্মকর্তা জানান, ওয়াশিংটন আফ্রিকান দেশগুলোকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে মার্কিন অস্ত্র কেনার পরামর্শ দিচ্ছে এবং ন্যাটো মিত্রদের আঞ্চলিক বাহিনীকে সাহায্য করার আহ্বান জানাচ্ছে।

পাশাপাশি, মালির নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় রাশিয়ার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, সন্ত্রাস দমনে রাশিয়া একটি অকার্যকর অংশীদার হিসেবে প্রমাণিত হয়েছে। সামরিক অভিযানের প্রস্তুতির বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি না হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা মালির সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। 

উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেএনআইএম-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়