শিরোনাম
◈ ফাঁসির ঝুঁকি জেনেও দেশে ফিরব, আদালতে হাজির হব: কিয়োডো নিউজকে শেখ হাসিনা ◈ জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদ হারাবেন গাজী নজরুল? সংবিধান যা বলছে ◈ বিদ্যুৎ বিল আদায় ও সেবার মান বাড়াতে বেসরকারিকরণের পরিকল্পনা সরকারের ◈ বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, আদালতের দ্বারস্থ ভুক্তভোগী নারী ◈ সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের নিন্দা জানাল বাংলাদেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ ফ্রিল্যান্সারদের জন্য বড় স্বস্তি, সহজ হলো বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া ◈ জিম্বাবুয়ে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিলেন তাসকিন আহ‌মেদ ◈ বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, প্লাবনের শঙ্কা

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে রুবিওর বিরুদ্ধে ফিলিপাইনে ব্যাপক বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফিলিপাইন সফরকে কেন্দ্র করে দেশটির রাজধানী অঞ্চলের পাসাই সিটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জুলাই) প্রগতিশীল সংগঠন বায়ান এবং কয়েকটি সহযোগী সংগঠনের ডাকা এই সমাবেশে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে স্লোগান দেন।

তখন তাদের স্লোগানে ওই এলাকা প্রকম্পিত হয়ে ওঠে, ‘যুদ্ধাপরাধী মার্কো রুবিও, ফিলিপাইনে তোমাকে স্বাগত নয়।’ এসময় তাদের হাতে প্লাকার্ডে লেখা ছিল ‘ওয়ারক্রিমিনাল রুবিও’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এসময় আন্দোলনকারীরা টেররিস্ট বলেও আখ্যা দেন।

বিক্ষোভকারীরা রুবিওর সফরের পাশাপাশি ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিরও তীব্র সমালোচনা করেন। তারা ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে নিউ ক্লার্ক সিটিতে গড়ে ওঠা প্যাক্স সিলিকা এআই-নির্ভর শিল্পকেন্দ্র প্রকল্পেরও বিরোধিতা করেন। তাদের আশঙ্কা, এই প্রকল্প আশপাশের এলাকার পরিবেশ, খাদ্য উৎপাদন এবং পানির সরবরাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে ফিলিপাইনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ দাবি করেছে, প্যাক্স সিলিকা প্রকল্প দেশের পানির সরবরাহের জন্য কোনো হুমকি নয়। রুবিও সফরকালে প্রকল্পটির ভবিষ্যৎ উন্নয়ন এলাকাও পরিদর্শন করেন।

বিক্ষোভকারীরা যাতে ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের কাছে যেতে না পারেন, সে জন্য পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ওই কেন্দ্রেই ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছেন রুবিও। তবে রুবিওকে ঘিরে আন্দোলনে কতজন গ্রেফতার বা আটক হয়েছে, তা জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়