শিরোনাম
◈ সাবধান! চায়ে মেশানো হচ্ছিল কৃত্রিম রং কাঠের গুঁড়া, এমনকি চামড়ার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক, জানুন চেনার ৪ উপায় ◈ ঢাকার বাইরের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ ডি‌সেম্ব‌রে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে যা বলছে বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ সক্রিয় ফল্ট লাইনে চীনের মেগা বাঁধ, ভারত-বাংলাদেশের জন্য ‘টাইম বোমা’ বলছেন বিশেষজ্ঞরা: ভারতীয় মিডিয়ায় প্রতিবেদন ◈ ঢাকা মেডিক্যাল কলেজে ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, এক বুকিংয়েই মিলবে সব সেবা ◈ ১২ বছর আগের আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচটি কী বার্তা দেয়? ◈ বাংলাদেশ সিরিজের মাঝে জিম্বাবু‌য়ে তিন ফরম্যাটে অধিনায়কের নাম ঘোষণা কর‌লো ◈ বন্যার ভয়াল থাবায় বিপর্যস্ত আট জেলা ◈ কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য যোগরাজের, এতদিন পরে যুবরাজ সিং‌য়ের বাবাকে জবাব দিলেন

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৯:৪৪ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকা জমানোর সহজ ৫ পরামর্শ দিলেন শীর্ষ ব্যাংক কর্মকর্তা

যুক্তরাজ্যের সবচেয়ে বড় ব্যাংকিং প্রতিষ্ঠান লয়েডস ব্যাংকিং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চার্লি নান ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সঞ্চয়, ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতারণা এড়ানোর বিষয়ে তার এসব পরামর্শ সাধারণ মানুষের জন্য কার্যকর হতে পারে।

১. সঞ্চয় স্বয়ংক্রিয় করুন

চার্লি নানের মতে, সঞ্চয়ের সবচেয়ে সহজ উপায় হলো বেতন বা আয় পাওয়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট পরিমাণ অর্থ স্বয়ংক্রিয়ভাবে আলাদা একটি সঞ্চয়ী হিসাবে জমা রাখার ব্যবস্থা করা। এতে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে। তিনি বলেন, অল্প অল্প করে হলেও দ্রুত শুরু করা এবং নিয়মিত সঞ্চয় করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও পরামর্শ দেন, হঠাৎ কোনো জরুরি খরচ—যেমন গাড়ি মেরামত বা বাড়ির যন্ত্রপাতি নষ্ট হওয়ার মতো পরিস্থিতির জন্য অন্তত এক থেকে তিন মাসের সমপরিমাণ আয়ের একটি জরুরি তহবিল গড়ে তোলা উচিত।

২. সম্পর্কের ক্ষেত্রে অর্থ নিয়ে খোলামেলা আলোচনা করুন

চার্লি নান জানান, তিনি ও তার স্ত্রী যৌথ ব্যাংক হিসাব ব্যবহার করেন এবং অর্থনৈতিক বিষয়গুলোতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখেন। তার মতে, দাম্পত্য বা পারিবারিক সম্পর্কে অর্থ নিয়ে খোলামেলা আলোচনা ভুল বোঝাবুঝি কমায় এবং আর্থিক পরিকল্পনা সহজ করে।

৩. শিশুদের অর্থের মূল্য শেখান

তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশুদের হাতখরচ দিলে তারা বাজেট করা ও আয়ের মধ্যে ব্যয় করার অভ্যাস শিখতে পারে। তার মতে, অর্থ ব্যবস্থাপনার শিক্ষা ছোটবেলা থেকেই শুরু হওয়া উচিত।

৪. কেনাকাটার আগে একটু ভাবুন

অনলাইনে প্রতারণার ঝুঁকি বেড়ে যাওয়ায় চার্লি নান সবাইকে অর্থ পাঠানো বা কোনো পণ্য কেনার আগে ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সন্দেহ হলে তাড়াহুড়ো না করে বিষয়টি যাচাই করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা উচিত।

৫. সামাজিক যোগাযোগমাধ্যমের আর্থিক পরামর্শে সতর্ক থাকুন

চার্লি নান সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক তথাকথিত 'ফিনফ্লুয়েন্সার' (আর্থিক বিষয়ক কনটেন্ট নির্মাতা) ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সির প্রচারণা চালান। এসব পরামর্শ অনুসরণ করে বিনিয়োগের আগে ঝুঁকি, খরচ এবং নিজের আর্থিক সক্ষমতা বিবেচনা করা জরুরি। নতুন বিনিয়োগকারীদের জন্য তিনি সহজ ও বৈচিত্র্যময় বিনিয়োগের পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়