শিরোনাম
◈ ইরানের হত্যার তালিকায় আমার নাম সবার ওপরে: ট্রাম্পের বিস্ফোরক দাবি ◈ আগামী ১০ জুলাই থেকে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৫ টাকা কমল স্বর্ণের দাম ◈ নিজের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ, অপরাধ প্রমাণ হ‌লে দল নি‌ষিদ্ধ ও সম্পদ বা‌জেয়াপ্ত হ‌তে পা‌রে ◈ যেকোনো মার্কিন হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করবে ও দ্বিগুণ হামলা চালাবে: ইরান ◈ আপিল বিভাগের রায়ে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ◈ ২০০২ সা‌লের বিশ্বকাপ ফাইনাল আবার খেলতে চাই, আমেরিকার লালকার্ড বিতর্কে ফিফাকে কটাক্ষ অলিভার কানের ◈ সান্তোস ক্লা‌বে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা! ◈ ইসরায়েলের হামলায় প্যালেস্টাইনের গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা?   ◈ ইইউতে বড় ধাক্কা, নতুন বাজারে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে নিখোঁজ ৫ ক্রুসহ কার্গো বিমান

পাকিস্তানে পাঁচজন ক্রুসহ একটি কার্গো প্লেন নিখোঁজ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির সঙ্গে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির উপকূলীয় এলাকার কাছে প্লেনটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এরপরই উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন প্রতিষ্ঠান কে২ এয়ারওয়েজ উড়োজাহাজটি পরিচালনা করছিল।

বুধবার এক বিবৃতিতে কে২ এয়ারওয়েজ জানিয়েছে, উড়োজাহাজে থাকা পাঁচ ক্রুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে উড়োজাহাজটির উচ্চতায় বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যায়। পরে এটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ কার্গো প্লেনটির সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। এ কাজে দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে অংশ নিচ্ছেন।

তবে এখন পর্যন্ত উড়োজাহাজটির অবস্থান বা নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। কর্তৃপক্ষ বলছে, অনুসন্ধান অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়