শিরোনাম
◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে?

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ১০:০৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব

পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ নামে একটি অত্যাধুনিক ডিজিটাল উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। লক্ষ্য হলো সৌদি আরব ভ্রমণকে আরও সহজ, স্মার্ট এবং ইনক্লুসিভ করে তোলা।

এই উদ্যোগে ট্যুর প্যাকেজ বুকিং এবং পর্যটন ভিসা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। অর্থাৎ আপনার ফ্লাইট, হোটেল এবং ভিসা আবেদনÍসবকিছুই একই সঙ্গে সম্পন্ন হবে কোন ঝামেলা ছাড়াই।

পর্যটকরা ফ্লাইট ও হোটেলের পাশাপাশি নিজের পছন্দ অনুযায়ী ভ্রমণসূচি, বিভিন্ন ইভেন্ট এবং পর্যটন কার্যক্রমও একই বুকিংয়ের সঙ্গে যুক্ত করতে পারবেন।

 প্রাথমিকভাবে বাংলাদেশসহ নির্বাচিত কিছু দেশে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমে এই সেবা চালু হয়েছে।

সৌদি আরবের পর্যটন খাতকে আরও সহজলভ্য ও ভ্রমণবান্ধব করে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সৌদি আরব পর্যটকদের জন্য ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালু করেছে।

২০২৫ সালের আরব বিশ্বের এই ঐতিহ্যবাহী দেশটি ভ্রমণ করেছেন ২ কোটি ৯০ লাখেরও বেশি আন্তর্জাতিক পর্যটক। সৌদি আরব হতে পারে আপনার পরবর্তী পছন্দের ভ্রমণ গন্তব্য।

  • সর্বশেষ