শিরোনাম
◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই পুলিশের সতর্কবার্তা জারি

দুবাইয়ের জেবেল আলি রোডে একটি ভয়াবহ বহু-যান দুর্ঘটনার পর সড়কের মাঝখানে যানবাহন থামানোর ঝুঁকি সম্পর্কে নতুন করে সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ। শনিবার গালফ নিউজের প্রতিবেদনে পুলিশের বরাতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত লেনেই হঠাৎ থেমে যায়। এরপর পেছন থেকে আসা একটি গাড়ি এবং আরও তিনটি বাস সময়মতো নিয়ন্ত্রণ করতে না পারায় একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি চেইন-রিঅ্যাকশন ধরনের দুর্ঘটনা সৃষ্টি হয়।

দুবাই পুলিশ জানিয়েছে, গাড়ি বিকল হওয়া, জ্বালানি শেষ হয়ে যাওয়া বা টায়ার নষ্ট হওয়ার কারণে সড়কের মাঝখানে যানবাহন থামানো অত্যন্ত বিপজ্জনক এবং এটি গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের শামিল।

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ট্রাফিক আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে ১,০০০ দিরহাম জরিমানা ও ৬টি ব্ল্যাক পয়েন্ট দেওয়া হয়। এছাড়া ট্রাফিকে বাধা সৃষ্টি করার দায়ে আরও ৫০০ দিরহাম অতিরিক্ত জরিমানা আরোপ করা হয়।

কর্তৃপক্ষের ভাষ্য, বিশেষ করে উচ্চগতির সড়কে এ ধরনের অনাকাঙ্ক্ষিত থামা প্রায়ই গুরুতর কিংবা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই কোনো কারণে গাড়ি বিকল হলে চালকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়