শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৩:৩৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে ভেনেজুয়েলার মৃতের সংখ্যা বেড়ে ২,৬৪৫

উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,৬৪৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১২,৬৬৬ জন।

শুক্রবার ( ৩ জুলাই ) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৬,১১৭টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এতে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধারকাজে ৩,৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি কারাকাস সরকার প্রায় ৩০,০০০ জন কর্মী মোতায়েন করেছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত মোট ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

৭.৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটি সান ফিলিপের ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে। সূত্র: আনাদলু এজেন্সি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়