শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৩:২৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির বিরুদ্ধে নতুন হুঁশিয়ারি, বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার ঘোষণা হুথিদের

ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা হামলার চেষ্টা হলে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথির পক্ষ থেকে এ দাবি করা হয়।

হুথিদের দাবি, সৌদি আরবের যুদ্ধবিমান সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক উড়োজাহাজের অবতরণ ঠেকানোর চেষ্টা করেছিল। তাদের বাহিনী ওই যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করে।

এক ভিডিওবার্তায় হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, অপরাধী সৌদি শত্রুকে আমরা সতর্ক করছি, আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে আগ্রাসনের যেকোনো প্রচেষ্টা পুনরাবৃত্তি করা হলে স্থল ও সমুদ্রে তাদের বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, সম্ভাব্য যেকোনো পরিণতি সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।

এর আগে হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, ইরানি উড়োজাহাজটি নিরাপদে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেটি তেহরানে ফিরে যায়। 

হুথিদের দাবি, ওই বিমানে তাদের প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে গিয়েছিলেন।

তবে সৌদি আরবের পক্ষ থেকে হুথিদের এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হুথিদের দাবিও যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়