শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ১১:৫২ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হরমুজ প্রণালী বি‌দে‌শি‌দের খেলার মাঠ নয়,যুক্তরা‌স্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান সামরিক সদরদপ্তরের

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের খাতামুল-আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা বা যেকোনো ধরনের হস্তক্ষেপমূলক কার্যকলাপকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হিসেবে গণ্য করা হবে এবং এর জবাবে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

ইরানের এই সামরিক সদরদপ্তর আরও বলেছে, হরমুজ প্রণালী কোনো বিদেশি শক্তির “খেলার মাঠ” নয়, বরং এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌম ভূখণ্ডের অংশ। এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা ইরানের সশস্ত্র বাহিনীর একটি রেড লাইন। --- পার্সটু‌ডে

বিবৃতিতে বলা হয়, সব বাণিজ্যিক ও তেলবাহী জাহাজকে নিরাপদ চলাচলের জন্য ইরান নির্ধারিত রুট ও নৌপ্রটোকল মেনে চলতে হবে। নির্ধারিত রুট অমান্য করা বা নৌনিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করা হলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া জানানো হবে।

এছাড়াও সতর্ক করে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তা বিষয়ে কোনো হস্তক্ষেপ করে বা অস্থিরতা সৃষ্টি করে, তবে তা ইরানের জাতীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হবে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান—সশস্ত্র হোক বা ড্রোন—হরমুজ প্রণালীর আকাশসীমায় উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে। 

সবশেষে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌম অধিকার রক্ষায় যেকোনো ধরনের আগ্রাসন বা হস্তক্ষেপ প্রতিহত করতে তারা কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়