শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ১০:২৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগদ অর্থ-সোনা বহনে নতুন বিধান জারি করল সৌদি

সৌদি আরবে প্রবেশ বা দেশত্যাগের সময় নগদ অর্থ, সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে নতুন বিধান কার্যকর করেছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, কাস্টমসে ঘোষণা ছাড়া সর্বোচ্চ ৪০ হাজার সৌদি রিয়াল সমমূল্যের নগদ অর্থ, সোনা বা মূল্যবান সামগ্রী বহন করা যাবে। 

এর আগে ঘোষণা ছাড়া বহনের সীমা ছিল ৬০ হাজার সৌদি রিয়াল। নতুন বিধানের ফলে সেই সীমা ২০ হাজার রিয়াল কমিয়ে ৪০ হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ নিয়ম সৌদি আরবে প্রবেশকারী ও দেশত্যাগকারী সব যাত্রীর জন্য প্রযোজ্য। এর আওতায় হজ ও ওমরাহ পালনকারী হাজি এবং ব্যক্তিগত স্বর্ণালংকার বহনকারী যাত্রীরাও অন্তর্ভুক্ত থাকবেন।

নতুন বিধান অনুযায়ী, কোনো যাত্রীর কাছে নগদ অর্থ, সোনা বা মূল্যবান সামগ্রীর পরিমাণ ৪০ হাজার সৌদি রিয়ালের বেশি হলে তাকে অবশ্যই কাস্টমসে লিখিত ঘোষণা দিতে হবে। একই সঙ্গে বহন করা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর বৈধ মালিকানা এবং ক্রয়ের প্রমাণপত্রও উপস্থাপন করতে হবে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, নির্ধারিত সীমার বেশি অর্থ বা সোনা ঘোষণা ছাড়া বহন করলে কাস্টমস বিভাগ তা জব্দ বা আটকে রাখতে পারবে। এছাড়া অর্থপাচার বা সন্দেহজনক লেনদেনের আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত আটকে রেখে তদন্ত পরিচালনার ক্ষমতা থাকবে কাস্টমসের।

ভ্রমণকারীদের যাত্রার আগে নতুন নিয়ম সম্পর্কে অবগত থাকার এবং নির্ধারিত সীমার বেশি নগদ অর্থ বা সোনা বহনের ক্ষেত্রে যথাযথ কাস্টমস ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বিশেষ করে হজ ও ওমরাহ যাত্রীদের এ বিধান কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে বিমানবন্দর বা স্থলবন্দরে অপ্রয়োজনীয় জটিলতা ও হয়রানি এড়ানো যায়।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়