শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্লজ্জ দুর্নীতির প্রশাসন’ : ট্রাম্পকে নিয়ে বাইডেনের তীব্র সমালোচনা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। শনিবার রাতে মেরিল্যান্ডে এক অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে ‘অপদার্থ।‘ বলে অভিহিত করেন এবং তার প্রশাসনের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও আত্মমুগ্ধতার অভিযোগ তোলেন। খবর ইয়েনি শাফাকের।

প্রায় ১০ মিনিটের বক্তব্যে বাইডেন বিশেষভাবে হোয়াইট হাউস সংস্কারের ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের ‘আত্মপ্রচারমূলক প্রকল্পের’ মধ্যে রয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণ, কেনেডি সেন্টারে নিজের নাম যুক্ত করা, নিজের সম্মানে একটি তোরণ নির্মাণ এবং রিফ্লেক্টিং পুল সংস্কারের জন্য নিজস্ব ঠিকাদার নিয়োগ। এসবের সমালোচনা করে বাইডেন বলেন, কী এক অপদার্থ।

তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় অংশগ্রহণকারীদের প্রতি ট্রাম্পের অবস্থানেরও কঠোর সমালোচনা করেন। বাইডেনের অভিযোগ, ট্রাম্প করদাতাদের অর্থ দিয়ে ওই হামলাকারীদের ক্ষতিপূরণ দিতে চান। তার ভাষায়, ‘তাদের ক্ষতিপূরণ নয়, দীর্ঘদিন কারাগারে থাকা উচিত।’

বাইডেন আরও বলেন, হোয়াইট হাউসের রিফ্লেক্টিং পুকুরটি এই প্রশাসনের মূলে থাকা আত্মমুগ্ধতা এবং অযোগ্যতার চেয়েও খারাপ কিছু প্রতিফলিত করে আর তা হলো ‘দুর্নীতি, দুর্নীতি, নির্লজ্জ, প্রকাশ্য দুর্নীতি’। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রশাসনেই এত বড় মাত্রার দুর্নীতি দেখা যায়নি।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি বাইডেনের প্রথম বড় রাজনৈতিক জনসমাবেশগুলোর একটি, যেখানে তিনি প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়