শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই সাহায্যের প্রয়োজন: ইরান পররাস্ট্র মন্ত্রণালয়

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্স চ্যানেলে দেওয়া এক বার্তায় লিখেছেন, ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই ব্যাপক সাহায্যের প্রয়োজন।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সি জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষুধার পরিস্থিতি সম্পর্কে এক্স নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় লিখেছেন: ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই ব্যাপক সাহায্যের প্রয়োজন। --- পার্সটু‌ডে

ওয়ার্ল্ড হাঙ্গার এডুকেশন সার্ভিসের প্রতিবেদন অনুসারে, "মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজনসহ ৪৭ মিলিয়নেরও বেশি মানুষ একটি সুস্থ জীবনের জন্য পর্যাপ্ত খাবার থেকে বঞ্চিত। ২০২০ সাল থেকে খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন মানুষের সংখ্যা ৪.২ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে।

‘ফিডিং আমেরিকা’র একটি প্রতিবেদন অনুসারে, "৪৭ মিলিয়ন আমেরিকান খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা প্রতিদিন ক্ষুধা এবং এর স্বাস্থ্য ও সামাজিক পরিণতির চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করছেন।

 অবশ্য, সুখবরটি হলো মার্কিন কর্মকর্তাদের আপাতত কিছু সময়ের জন্য এই ধরনের অপ্রীতিকর পরিসংখ্যান আর দেখতে হবে না, কারণ যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তাহীনতা ও ক্ষুধার অবস্থা নিয়ে ৩০ বছর ধরে একটানা বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর, মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) ২০২৪ সালের সেপ্টেম্বরে নীরবে এই প্রতিবেদন তৈরি করা বন্ধ করে দিয়েছে... এবং এর ফলে, যুক্তরাষ্ট্রে ক্ষুধার সমস্যা প্রায় দুই বছর আগেই সমাধান হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়