শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোড়া ভূমিকম্পের ক্ষত কাটতে না কাটতেই আবারও কাঁপল ভেনেজুয়েলা

শক্তিশালী জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ জুন) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। খবর আল জাজিরার।

এর মাত্র দুদিন আগেই বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।  এতে  অন্তত ৯২০ জন নিহত হযেছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে।  শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী কারাকাসের অনেক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

তাৎক্ষণিকভাবে নতুন কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে রয়টার্স জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা মারাকাই ও রাজধানী কারাকাসে ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন।

বাড়তে পারে মৃতের সংখ্যা

বুধবারের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১৭২ জন আটকা পড়ে আছেন। এ ছাড়া নিখোঁজের সংখ্যা ৫০ হাজারেরও বেশি বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার।

ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশে বিধিনিষেধ

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় প্রবেশ সীমিত করা হয়েছে।

এদিকে সাধারণ মানুষ স্বেচ্ছায় ত্রাণ সংগ্রহ, আহতদের উদ্ধার এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার কাজে নেমেছেন। অনেকেই নিজেদের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দিল সরকার

উদ্ধারকাজ সহজ করতে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

এতে মানুষ এখন নিখোঁজ স্বজনদের খোঁজে তথ্য ভাগাভাগি করতে পারছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়