শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের অর্থেই ইরানকে গম-ভুট্টা বিক্রি করতে চান ট্রাম্প

আটকে থাকা ইরানি তহবিলের কিছু অংশ দিয়ে খোদ ইরানের জন্যই আমেরিকান কৃষিপণ্য কেনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পরিকল্পনার কথা জানান। ট্রাম্প এটিকে মার্কিন কৃষকদের জন্য একটি 'নতুন বাজার' হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প বলেন, ইরান বর্তমানে খাদ্যসংকটে ভুগছে। তাই যুক্তরাষ্ট্র 'ইরানের কিছু টাকা' ব্যবহার করেই তাদের জন্য আমেরিকান গম, সয়াবিন ও ভুট্টা কিনবে।

তিনি বলেন, 'আমাদের সামনে একটি নতুন বাজার তৈরি হচ্ছে, আর সেটি হলো চমৎকার একটি দেশ—ইরান।'

ট্রাম্প বলেন, 'আমরা তাদেরই (ইরানের) কিছু টাকা নেব এবং সেটা খরচ করে প্রচুর পরিমাণে গম, সয়াবিন আর ভুট্টা কিনব। এই প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। আর এটা অনেক বড় পরিসরেই হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়