শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০১:০২ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎসব রূপ নিলো ভয়াবহতায়: নারীদের শরীরে সুঁই ফুটিয়ে ‘রেপ ড্রাগ’ ইনজেকশন পুশ

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বার্ষিক ‘ফেত দ্য লা মিউজিক’ উৎসব চলাকালীন ভয়াবহ সহিংসতা, ছুরি হামলা এবং যৌন নির্যাতনের অভিযোগে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য, উৎসবটি ‘অরাজকতার রাত’ এবং ‘অ্যাপোক্যালিপসের মতো পরিস্থিতি’তে পরিণত হয়। উৎসবে অংশ নিতে আসা নারী পর্যটকরা অভিযোগ করেন, তাদের শরীরে অজ্ঞাত দ্রব্যযুক্ত সিরিঞ্জ দিয়ে আক্রমণ করা হয়, পাশাপাশি ধর্ষণ ও হামলার ঘটনাও ঘটেছে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এই ঘটনায় এখন পর্যন্ত ২৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে শুধু প্যারিসেই ১৪৮ জন আটক হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, উৎসব চলাকালে দুই জনকে ছুরিকাঘাত, একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া রাস্তায় ছিনতাই, দোকান ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু জায়গায় গাড়ির জানালা ভেঙে ফেলা হয় এবং দোকানে লুটপাটের চেষ্টা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যুবকদের একটি দল গাড়িতে আঘাত করছে এবং রাস্তায় মারামারি চলছে।

বৃটিশ এক প্রত্যক্ষদর্শী জানান, চ্যাটেলে এলাকার কাছাকাছি প্রথম সংঘর্ষ শুরু হয় রাত ১১টার পর। তার ভাষায়, রাস্তা এতটাই ভিড় ছিল যে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। কিছু যুবক মানুষকে মারধর শুরু করে। লোকজন চিৎকার করছিল, আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইরিশ এক নারী টিকটকে সতর্ক করে বলেন, এটা কোনো উৎসব নয়, এটা যেন বিশ্বযুদ্ধ জেডের মতো। শুধু সাইরেন আর বিশৃঙ্খলা। এটা একেবারে অ্যাপোক্যালিপসের মতো।

পুলিশ জানিয়েছে, অন্তত ১০টির বেশি ঘটনায় নারীদের শরীরে সিরিঞ্জ দিয়ে অজ্ঞাত পদার্থ প্রবেশ করানোর অভিযোগ পাওয়া গেছে।

এক ঘটনায় প্যারিসের ৯ম আরঁদিসমঁ এলাকায় এক নারীকে আক্রমণের পর বাড়িতে ধর্ষণের অভিযোগও ওঠে। আরেক ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় যৌন নিপীড়ন, ছিনতাই ও মারধরের ঘটনাও রিপোর্ট করা হয়েছে।

ডেইলি মেইল জানিয়েছে, প্যারিসের বিভিন্ন এলাকাতে গাড়ি ভাঙচুর, দোকানে লুটের চেষ্টা এবং সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটে। একাধিক ভিডিওতে দেখা যায়, লোকজন রাস্তায় লড়াই করছে এবং একটি গাড়ির ভাঙা উইন্ডস্ক্রিনে উঠে নাচছে কিছু মানুষ।

তুলুজ ও কোলোমিয়ের এলাকায় পৃথক ছুরিকাঘাতের ঘটনায় এক পুরুষ ও এক নারী আহত হয়েছেন। পরে তাদের হাসপাতাল থেকে স্থিতিশীল অবস্থায় চিকিৎসা দেয়া হয়।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত রোববার এই উৎসবে প্যারিসে ২০ লাখের বেশি মানুষ অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। অধিকাংশ সহিংসতা শুরু হয় রাত ১১টার পর চ্যাটেলে এবং সেন নদীর আশপাশের এলাকায়।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, উৎসব ও আনন্দ বজায় রাখতে হলেও সবার নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়