শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টেডিয়াম পরিষ্কার করেও সমালোচনার মুখে জাপানি ফুটবল ভক্তরা

বিশ্বকাপের ম্যাচ শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করার জন্য বিশ্বজুড়ে আলাদা সুনাম রয়েছে জাপানি ফুটবল ভক্তদের। এই চমৎকার আচরণের জন্য আন্তর্জাতিক মহলে তারা বারবার প্রশংসিতও হয়েছেন। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপেও নিজেদের এমন নাগরিক সচেতনতার জন্য সংবাদ শিরোনামে এসেছেন জাপানি সমর্থকরা। তবে এবার নিজেদের দেশে উল্টো তীব্র সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাদের।

সমালোচনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টারকে কেন্দ্র করে। সেখানে পুরুষদের ঘরের মজুরিহীন কাজে হাত লাগানোর আহ্বান জানানো হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অনেক জাপানি সমর্থক হাতে আবর্জনার ব্যাগ নিয়ে স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করছেন। তবে সমালোচকদের দাবি, ক্যামেরার সামনে তারা যতটা দায়িত্বশীল আচরণ করেন, ঘরে ততটা করেন না। অনেকেই অভিযোগ করেন, এসব পুরুষের একটি অংশ গৃহস্থালির বেশিরভাগ কাজ স্ত্রী বা সঙ্গীর ওপর ছেড়ে দেন।

পোস্টারটিতে জাপানে বিদ্যমান লিঙ্গবৈষম্যের বিষয়টি তুলে ধরা হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক তুলনায় জাপানি পুরুষরা গৃহস্থালির কাজে সবচেয়ে কম সময় ব্যয়কারীদের মধ্যে রয়েছেন। পাশাপাশি ঘরের অবৈতনিক পরিচর্যা ও যত্নের কাজ ভাগাভাগি করার আহ্বান জানিয়ে বলা হয়, সম্মান দেখানো শুরু হোক ঘর থেকেই।

পোস্টটি ব্যাপক সাড়া ফেলেছে। এখন পর্যন্ত এটি ২০ লাখের বেশি বার দেখা হয়েছে এবং ৬১ হাজারের বেশি লাইক পেয়েছে।

একজন এক্স ব্যবহারকারী মন্তব্যে মার্কিন লেখক পি জে ও’রুরকের একটি উদ্ধৃতি তুলে ধরেন। তিনি লেখেন, সবাই পৃথিবীকে বাঁচাতে চায়, কিন্তু কেউ মাকে থালা-বাসন ধুতে সাহায্য করতে চায় না।

আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেন, এবার আবর্জনা কুড়ানো লোকজনের মধ্যেও নিশ্চয়ই এমন কেউ আছেন, যিনি ছোট সন্তান থাকা সত্ত্বেও শিশুর যত্নের দায়িত্ব স্ত্রীর ওপর ছেড়ে বিশ্বকাপ দেখতে চলে গেছেন।

সূত্র: উইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়