শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:০৬ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি গণমাধ্যম: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সমীকরণ বদলে দিয়েছে; আমরা একা হয়ে গেছি

পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম ও রাজনৈতিক মহল জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বেড়েছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর উদ্ভূত মতপার্থক্যের প্রথম লক্ষণগুলো স্পষ্টভাবে দেখা দিতে শুরু করেছে এবং এই চুক্তি ইসরায়েলের দাবিগুলো বিবেচনায় না নিয়েই এগিয়ে গেছে। পত্রিকাটি আরও জানায়, গাজা যুদ্ধ-সংক্রান্ত ঘটনাবলি বিশ্বমঞ্চে ইসরায়েলের ভাবমূর্তিকে প্রভাবিত করেছে এবং সামরিক অভিযান, লক্ষ্যভিত্তিক হামলা ও আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতি উপেক্ষা অব্যাহত থাকলে এর রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রভাব স্পষ্ট হয়ে উঠবে।

এদিকে, জমান ওয়েবসাইট এক বিশ্লেষণে লিখেছে, এই প্রক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুলনায় একটি সুবিধাজনক অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের অবস্থা আরও কঠিন হয়ে উঠেছে।

এছাড়া, ইসরায়েলের চ্যানেল ১৩-এর এক সাংবাদিক সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেছেন, মার্কিনীদের দৃষ্টিতে ইরানের সঙ্গে সংঘাতের পাশাপাশি লেবাননের সংঘর্ষ সমাপ্ত বলে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক বিচ্ছিন্নতার অনুভূতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়