শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : আর রিয়াজ

নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার

নাইজেরিয়ার ইমো অঙ্গরাজ্যে ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার হওয়া দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার করেছে সেনাবাহিনী। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার লিনাস মুসা আউদু এবং ল্যান্স কর্পোরাল গ্লোরিয়া ম্যাথিউ—যারা নিজেদের ঐতিহ্যবাহী বিয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

২০২৬ সালের ২৪ এপ্রিল নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮২ ডিভিশনের সেনারা যৌথ অভিযানে নামলে তীব্র গোলাগুলির মুখে পড়লেও প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তীতে তারা কয়েকটি অগভীর কবর শনাক্ত করে, যেখানে নিহতদের দেহাবশেষ থাকার ধারণা করা হচ্ছে।

উদ্ধার করা দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে ডিএনএসহ ফরেনসিক পরীক্ষা করা হবে। নিহতদের পরিবারকে শনাক্তকরণ প্রক্রিয়ায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান নিরাপত্তা সংকটের মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটে, যেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

  • সর্বশেষ