শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৩১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজে অবরোধের মধ্যে ২১ বাণিজ্যিক জাহাজ ইরানি বন্দরে ফেরত পাঠানোর দাবি সেন্টকমের

গত ১৩ এপ্রিল থেকে পারস্য এবং ওমান উপসাগরে ইরানের বন্দরগুলোকে ঘিরে মার্কিন নৌ অবরোধ শুরু হয়েছে। অবরোধ শুরু হওয়ার পর থেকে ইরানের একুশটি জাহাজকে বন্দরের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম। 

গেল শুক্রবার রাতে সেন্টকম সোশ্যাল প্ল্যাটফরম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে কঠোর নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে একুশটি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে ঘুরে ইরানি বন্দরে ফিরে গেছে।

এই আপডেটটি এমন সময়ে এসেছে, যখন  সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। 

যদিও ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে ইরানি বন্দরের অবরোধ তুলে না নিলে নৌ-রুটটি আবার বন্ধ করে দেওয়া হবে।

জাহাজ কোম্পানিগুলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সতর্কতা অবলম্বন করেছে।

যার ফলে গত শুক্রবার পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌ-রুটটি দিয়ে মাত্র কয়েকটি জাহাজ চলাচল করেছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়