শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৯:২৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে শিশুকে আম দেওয়ার প্রলোভনে ‘যৌন নিপীড়ন’, অভিযুক্ত গ্রেপ্তার

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় আম দেওয়ার প্রলোভনে তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সামছুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সান্তাহারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সামছুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের হয়দার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মাকে খুঁজতে বের হয় ভুক্তভোগী ওই শিশু। এ সময় অভিযুক্ত সামছুল ইসলাম তাকে আম দেওয়ার প্রলোভনে একটি জঙ্গলে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে সেখান থেকে পালিয়ে এসে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

এ ঘটনায় এদিন দুপুরেই সামছুলকে অভিযুক্ত করে একটি মামলা করেন শিশুটির বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম বলেন,
‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

  • সর্বশেষ