শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০২:৫৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেলের গতিরোধ করে হামলা, বাগেরহাটে কৃষক দল নেতা খুন

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়েছেন।

 এসময় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। 

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আর আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার সময় সংবাদকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।

তিনি আরও বলেন, রাতের ঘটনা এখনও বিস্তারিত পাওয়া যায় নি। তবে যতদূর জানা গেছে তারা মোটরসাইকেলে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিলেন। এ সময় নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়।

  • সর্বশেষ