শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদি-ট্রাম্প ফোনালাপ, যা কথা হলো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। 

আলাপকালে তারা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী মোদি জানান, তারা বিভিন্ন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করেছেন। দুই নেতাই তাদের এই ‘কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে সব ক্ষেত্রে আরও শক্তিশালী করার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

আলোচনায় দুই দেশের সম্পর্কের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) বর্তমান পরিস্থিতি নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত ও নিরাপদ রাখার ওপর তারা বিশেষভাবে জোর দিয়েছেন। 

  • সর্বশেষ