শিরোনাম
◈ মন্ত্রিসভায় আসছে নতুন মুখ ◈ বর্জ্য থেকে বিদ্যুৎ ও বাণিজ্যিক পণ্য উৎপাদনের মহাপরিকল্পনা ◈ দাপু‌টে জ‌য়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ◈ সৌদি-পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ ◈ ‘শিল্পীরাও এই দেশের মানুষ’, কনসার্টের ঘটনা নিয়ে হাসান ◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৮:০৭ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের প্রথম বাঁশের ড্রোন আনল চীন, সফটওয়্যার মিলবে বিনামূল্যে

ড্রোন প্রযুক্তিতে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সমাধানের লক্ষ্যে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে চীনের একদল গবেষক। উত্তর-পশ্চিম পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী তৈরি করেছেন বিশ্বের প্রথম ‘বাঁশের তৈরি ড্রোন’ এবং এটি পরিচালনার জন্য একটি বিশেষ ওপেন-সোর্স বা উন্মুক্ত ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রযুক্তির সফটওয়্যারটি তারা বিশ্বের জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দিয়েছেন। সাধারণত ড্রোনের বডি বা ফ্রেম তৈরিতে কার্বন ফাইবার বা প্লাস্টিকের মতো ব্যয়বহুল কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়। তবে চীনা গবেষকরা পরিবেশবান্ধব এবং সহজে পাওয়া যায় এমন বাঁশকে ড্রোনের মূল কাঠামো হিসেবে বেছে নিয়েছেন। গবেষক দলটি জানিয়েছেন, বাঁশের তৈরি ড্রোনগুলো কেবল পরিবেশবান্ধবই নয়, বরং এগুলো অত্যন্ত সাশ্রয়ী এবং ওজনে হালকা বাঁশের ড্রোনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এর কম্পন। কৃত্রিম উপাদানের তুলনায় বাঁশে ৮-২০ হার্টজ রেঞ্জের নিম্ন-ফ্রিকোয়েন্সি কম্পন তৈরি হয়, যা সাধারণ ড্রোন কন্ট্রোলারগুলো সামাল দিতে পারে না। এই সমস্যার সমাধানে গবেষকরা বিশেষ ‘ফ্লাইট কন্ট্রোল বোর্ড’ এবং নতুন অ্যালগরিদম তৈরি করেছেন। এই উন্নত সিস্টেমটি ড্রোনের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি এর সাড়া প্রদানের গতি ১৫-২০ মিলিসেকেন্ড থেকে কমিয়ে মাত্র ৮-১০ মিলিসেকেন্ডে নিয়ে এসেছে।

এটি প্লাস্টিক বা কার্বন ফাইবারের ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাঁশ সহজলভ্য হওয়ায় ড্রোনের উৎপাদন খরচ এক ধাক্কায় অনেক কমে আসবে। সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত বা ফ্রি করে দেওয়ায় বিশ্বের যেকোনো প্রান্তের বিজ্ঞানীরা এখন এই প্রযুক্তির ওপর ভিত্তি করে আরও উন্নত পরিবেশবান্ধব ড্রোন তৈরি করতে পারবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আবিষ্কার কৃষি কাজ, পরিবেশ পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এই সাশ্রয়ী প্রযুক্তি অত্যন্ত কার্যকর হতে পারে। চীনা বিজ্ঞানীদের এই উদ্ভাবন প্রমাণ করল যে, আধুনিক প্রযুক্তির সাথে প্রকৃতির প্রাচীন উপাদানগুলোর মেলবন্ধন ঘটানো সম্ভব হলে তা টেকসই ভবিষ্যতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। সূত্র : এসসিএমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়