শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪০ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

গাজায় ৩৭টি আন্তর্জাতিক সাহায্য সংস্থার লাইসেন্স বাতিল: আল-আলম

আন্তর্জা‌তিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অমানবিক কর্মকাণ্ড অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় কয়েক ডজন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার লাইসেন্স বাতিল করেছে।

গাজায় আল-আলম নিউজ নেটওয়ার্কের একজন প্রতিবেদক জানিয়েছে, দখলদার ইসরাইল কয়েক ডজন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে জানিয়েছে, পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় তাদের লাইসেন্স বাতিল করা হবে। এই পদক্ষেপের কারণ হিসেবে তারা নিরাপত্তার অজুহাত দেখিয়েছে। ---- পার্সটু‌ডে

 প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে অধিকৃত ফিলিস্তিনে মানবিক পরিস্থিতির অবনতি সম্পর্কে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

গাজার ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ আল-শাওয়া আল-আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন: এই সংস্থাগুলো স্বাস্থ্য, আশ্রয় এবং দুর্ভিক্ষ ও অপুষ্টি মোকাবেলার ক্ষেত্রে ফিলিস্তিনিদের জন্য অপরিহার্য এবং জীবন রক্ষাকারী মানবিক পরিষেবা প্রদান করতো।

আল-আলমের প্রতিবেদকের মতে, ইসরায়েলি দখলদাররা কেবল ক্রসিং পয়েন্টই বন্ধ করে নি, মানবিক সাহায্য প্রবেশেই বাধা দেয়নি কিংবা ফিলিস্তিনিদের উপর নিষেধাজ্ঞাই আরোপ করে নি, বরং মানবিক ও ত্রাণ সংস্থাগুলোর কার্যক্রমও বন্ধ করে দিয়ে ফিলিস্তিনিদের দুর্ভোগ ও যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা এবং পশ্চিম তীরে অবস্থিত কয়েক ডজন আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিল করার ঘটনাকে একটি বিপজ্জনক পদক্ষেপ বলে বর্ণনা করেছে। সেইসাথে ইসরায়েলি বর্ণবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই নীতি বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ