শিরোনাম
◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় প্রক্সি ঘাঁটিতে পাক বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুই পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও)‘ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজ’ নামক সন্ত্রাসী গোষ্ঠীর ১৪ সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

রোববার (২১ ডিসেম্বর) সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে দুটি অভিযান পরিচালনা করা হয়। ডেরা ইসমাইল খান জেলায় পরিচালিত প্রথম অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির পর চারজন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে বান্নু জেলায় চালানো পৃথক অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।

আইএসপিআর জানিয়েছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এ অঞ্চলে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা, তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলছে এলাকাটিতে।

advertisement

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে হামলা বৃদ্ধি পেয়েছে।

আফগানিস্তান থেকে সীমান্ত পারাপার হয়ে সন্ত্রাসবাদের কারণে উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে দুই দেশের মধ্যে।

সম্প্রতি ইসলামাবাদ আফগান তালেবান সরকারকে তীব্র প্রতিবাদ জানায়। কারণ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য গোষ্ঠীকে সহায়তা দেয়ার অভিযোগে তালেবান সরকারকে দায়ী করছে পাকিস্তান। মূলত টিটিপিকেই ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজ বলে থাকে পাকিস্তান।

  • সর্বশেষ