শিরোনাম
◈ রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি ◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব ◈ ‘শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ ◈ ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?’—স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন ◈ বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা ◈ সিঙ্গাপুর-মালয়েশিয়ার উদাহরণ টেনে বেতন বাড়ানোর দাবি প্রতিমন্ত্রী নুরুল হক নুরের (ভিডিও) ◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৬ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান হঠাৎ হামলা চালাতে পারে— ট্রাম্পকে জানাল ইসরায়েল

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া হঠাৎ হামলার কারণ হতে পারে— এমন আশঙ্কার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম সিএনএনের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে কথা বলেছেন। ইয়াল জামির সতর্ক করে বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত সাম্প্রতিক মহড়াগুলো আকস্মিক হামলার প্রস্তুতি হতে পারে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সমন্বয় আরও জোরদারের আহ্বানও জানান।

এদিকে ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে হামলার সম্ভাব্য বিকল্প পরিকল্পনা ট্রাম্পের কাছে তুলে ধরতে পারে বলে ইঙ্গিত মিলছে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ‘রাইজিং লায়ন’ অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হন। জবাবে ইরান ‘ট্রু প্রমিস ৩’ অভিযানে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পরিস্থিতি আরও ঘোলাটে হলে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপর ইরান কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করে। টানা ১২ দিনের উত্তেজনার পর ২৪ জুন যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়