শিরোনাম
◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশে অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তির নতুন স্যাটেলাইট পাঠালো চীন

মহাকাশে একটি নতুন ও অত্যাধুনিক কমিউনিকেশন টেকনোলজি স্যাটেলাইট পাঠাল চীন।

শনিবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদেন বলা হয়, লং মার্চ-৫ রকেটে করে স্যাটেলাইটটি এদিন বেইজিং সময় রাত সাড়ে ৮টায় উৎক্ষেপণ করা হয়। পরবর্তীতে এটি সফলভাবে পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করে।

স্যাটেলাইটটি মূলত মাল্টি-ব্যান্ড এবং উচ্চ-গতির যোগাযোগ প্রযুক্তি যাচাইকরণ পরীক্ষা পরিচালনার জন্য ব্যবহৃত হবে। লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬১৮তম মিশন হিসেবে এই অভিযান পরিচালিত হয়। সূত্র: সিনহুয়া

  • সর্বশেষ