শিরোনাম
◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাতকে ঘাড়ে গুলির পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল

হাদির পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ এমনটাই টুইট করেছেন Col. Ajay K Raina, ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা, প্রায় ৩০ টি বইয়ের লেখক এবং সিকিউরিটি এনালিস্ট।

এমনকি কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেছেন, ”গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে। এবং ছোট্ট ছোট্ট ভুলগুলোও শুধরে নেয়া হবে।”

ইতিমধ্যে কর্ণেল (অব:) অজয় কে রায়নার পোস্ট সামাজিক মাধ্যম এক্সএ প্রকাশিত হওয়ার পর থেকে এটা সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তুলে দিয়েছে।

বাংলাদেশের বেশ কিছু প্রভাবশালী মিডিয়া হ্যান্ডালার এটাকে বাংলাদেশী রাজনৈতিক মুখগুলোর বিপরীতে সরাসরি হত্যার হুমকির উল্ল্যেখ করার পাশাপাশি, ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলা হওয়ার পেছনের এদের যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন।

যদিও এই পোস্টের বিষয়ে কর্ণেল (অব:) অজয় কে রায়নার সঙ্গে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায় নি।

বরং বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে অপর একটি গণমাধ্যমকে তিনি জানান, সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে এতোটা সংবেদনশীল হবার কোন প্রয়োজন নেই। বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তার বিষয়ে কোনরূপ বাড়াবাড়ি না করতে। নচেত উত্তেজনা আরো বাড়তে পারে বৈকী কমবে না।

এই যে এমন ইন্টারন্যাশনাল প্লাটফর্মে ওপেন ডেথ থ্রেট দেয়া হলো, এবং হচ্ছে ,এর দায় কী ভারতীয় কূটনীতিক বিশ্লেষকরা এড়াতে পারেন?

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়