শিরোনাম
◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজা শুরু ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

যদিও ইসলামি বিধান অনুযায়ী রমজান মাস শুরু হয় চাঁদের ওপর নির্ভর করে, তবু প্রাথমিক হিসাব অনুযায়ী ওই বছরের রোজা শুরুর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

ক্যালেন্ডারটি আরও জানায়, রমজান মাস শেষ হবে ১৮ মার্চ (বুধবার), এরপর ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

ইসলামের শ্রেষ্ঠ রাত ‘লাইলাতুল কদর’ বা শবে কদর রমজানের শেষ দশকের মধ্যে পালিত হয়।

জ্যোতির্বিদদের হিসাবে, ২০২৬ সালে এ রাতটি পড়তে পারে ১৭ মার্চ (মঙ্গলবার)। মুসলমানরা এ রাতে নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাতে মগ্ন থাকেন, কারণ এই রাতেই কোরআন অবতীর্ণ হয়েছিল বলে বিশ্বাস করা হয়।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিজরি মাস কখনো ২৯ আবার কখনো ৩০ দিনের হয়। তাই রমজান ও ঈদের প্রকৃত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। সূত্র : গালফ নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়