শিরোনাম
◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১২:৪২ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে চলন্ত ট্রেনে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ৯ জনের অবস্থা আশঙ্কাজনক

পূর্ব ইংল্যান্ডের কেমব্রিজের কাছে একটি ট্রেনে এক ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ৯ যাত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর রয়টার্স।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ‘বীভৎস’ বলে আখ্যা দিয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) জানিয়েছে, তারা ঘটনার পূর্ণাঙ্গ পরিস্থিতি ও উদ্দেশ্য জানতে তদন্ত করছে এবং সন্ত্রাস দমন পুলিশ এই তদন্তে সহায়তা করছে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিন্টেনডেন্ট ক্রিস কেসি বলেন, ‘কী ঘটেছে তা নির্ধারণের জন্য আমরা জরুরি ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছি, এবং নিশ্চিতভাবে এ সম্পর্কে জানাতে কিছুটা সময় লাগতে পারে।‘

কেমব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তাদের কাছে খবর আসে যে, ডনকাস্টার থেকে লন্ডন কিংস ক্রসগামী একটি ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং হান্টিংডনে ট্রেনটি থামানো হয়। সেখানে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়