শিরোনাম
◈ এমআইএসটির বিশ্বজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি ◈ ৬ হাজার সিম ব্যবহার করে শতকোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার চাইনিজ চক্রের ৪ সদস্য ◈ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেবে ওমান ◈ বেনজীরের জামিনে মুক্তি, কোনো তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ ◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল ◈ ডিএনসিসির প্রশাসক ও ঢাকা- ১৮ আসনের এমপির ওপর হামলা, কী ঘটেছিল? (ভিডিও) ◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪ ◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক, একটি এখনও সমুদ্রে ভাসমান: দাবি ইসরাইলের

আল জাজিরা: গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব জাহাজ আটকের কথা জানিয়েছে দখলদার ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ ব্যাতীত বাকি সবগুলোর সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 

এতে বলা হয়, আটককৃত জাহাজের যাত্রীরা নিরাপদ ও সুস্থ আছেন বলে দাবি করেছে তেল আবিব। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌযানগুলোকে ইসরাইলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। তারা উল্লেখ করেছে যে, একটি জাহাজ এখনও সমুদ্রে ভাসছে এবং যদি সেটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করে এবং অবরোধ ভাঙার চেষ্টা করে তবে সেটিকেও আটকানো হবে। 

ইসরাইল বেশিরভাগ জাহাজ আটক করলেও ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী একটি জাহাজ গাজার জলসীমায় পৌঁছে গেছে বা কাছাকাছি রয়েছে বলে কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, একটি জাহাজকে এখনও সমুদ্রে ভাসতে দেখা যাচ্ছে।

এর আগে বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, বিভিন্ন দেশের রাজনীতিক ও অধিকারকর্মীকে নিয়ে প্রায় ৪৫টি জাহাজের একটি বহর যুদ্ধবিধ্বস্ত গাজার উপকূলে রওনা হয়। সেখানে বাংলাদেশের অধিকারকর্মী এবং আলোকচিত্রি শহিদুল আলম, সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করা এই ফ্লোটিলার লক্ষ্য গাজা অবরোধ ভেঙে সেখানে ত্রাণ পৌঁছানো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়