শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১২:০৫ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার চীনের সঙ্গে বিরোধে জড়াল ভারত!

ভারত দাবি করেছে, অরুণাচল প্রদেশ তাদের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এই বৃথা ও অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতাকে কখনোই পরিবর্তন করতে পারবে না। পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা এখনো কমেনি। এরই মধ্যে নতুন করে চীনের সঙ্গে বিরোধে জড়াল ভারত।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ভারতের অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নতুন নামকরণ করেছে চীন। যা নিয়ে খেপেছে ভারত। বিষয়টির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি।

এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সব সময় থাকবে।’

জানা গেছে, গত ১১ মে চীনের বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় অরুণাচলের ২৭টি জায়গার নতুন নামকরণ করেছে। এর মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৪টি রাস্তা, ২টি নদী, ১টি লেক এবং ৫টি বসতি এলাকা। চীন এই নামকরণটি করেছে তার পঞ্চম দফায়, যা ২০১৭ সাল থেকে শুরু।

এই সময়ের মধ্যে চীন একাধিকবার অরুণাচলের জায়গাগুলোর নাম পরিবর্তন করেছে। ২০১৭ সালে ৬টি, ২০২১ এবং ২০২৩ সালে ১৫টি এবং ২০২৪ সালের মার্চে আরও ৩০টি জায়গার নাম পাল্টানো হয়েছে।

ভারত এই নামকরণকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, ‘চীনের এই প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করতে পারে না। ভারত বরাবরই অরুণাচল প্রদেশকে তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে এবং চীনের এই ধরনের পদক্ষেপকে তারা বেআইনি এবং অযৌক্তিক হিসেবে বিবেচনা করছে।’

চীন অরুণাচল প্রদেশকে ‘জাংনান’ নামে ডাকে এবং দাবি করে যে এটি দক্ষিণ তিব্বতের অংশ। তাদের দাবি অনুযায়ী, অরুণাচল প্রদেশের অধিকাংশ জায়গা তাদের ভূখণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত। চীনের সঙ্গে এই বিতর্ক দীর্ঘদিনের এবং গত কয়েক বছরে আরও জটিল হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়