শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের উদ্দেশে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

যুদ্ধবিরতিতে উত্তজনা শান্ত হয়েছিল। দুই পক্ষের সামরিক কর্মকর্তারদের মধ্যে ফোনালাপও হয়। সেখানে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয়। অথচ, এরমধ্যেই যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ ভারতের। দাবি, কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছেন তারা। এ অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী আট শহরে বিমানের ফ্লাইটও বাতিল করেছে দিল্লি। এরমধ্যে আবার ভারতে কড়া বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশীদের মধ্যে আসন্ন আলোচনায় ‘পানি সমস্যার সমাধান না হলে’ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। পানি সমস্যা সমাধানে ব্যর্থতা যুদ্ধের শামিল হবে।

ইসহাক দার বলেন, ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা পাকিস্তান ভেবেই দেখেনি। তিনি ভারতীয় হামলাকে কাশ্মীর অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠার ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসাবে উল্লেখ করেন।

তিনি বলেন, দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি পথ প্রতিষ্ঠার জন্য পাকিস্তান অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা উভয় পক্ষের জন্য মর্যাদা প্রদান করবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতির বিষয়ে ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানকে বার্তা দিয়েছেন যে ভারত যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়