শিরোনাম
◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত

ভারতের ছত্তিশগড়ের রায়পুরে একটি কার্গোবাহী ট্রাক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্য নয়জন নারী ও চারজন শিশু রয়েছে। এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রায়পুর জেলার রায়পুর-বালোদাবাজার সড়কের সারাগাঁওয়ের কাছে রোববার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চাতৌদ গ্রামের একটি পরিবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বানসারি গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় খারোরা থানা এলাকার সারাগাঁওয়ের কাছে তাদের ট্রাকটির সঙ্গে একটি ট্রেলারের (কার্গোবাহী ট্রাক) সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। পরে আহতদের রায়পুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়পুরের জেলা কালেক্টর গৌরব সিং জানিয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়