শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুথি নিয়ন্ত্রিত জ্বালানি বন্দরে যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা, নিহত ৩৮

ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এই হামলাকে ইয়েমেনে মার্কিন বাহিনীর চালানো সবচেয়ে প্রাণঘাতী বলে উল্লেখ করা হয়েছে। খবর আল জাজিরার। 

ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির আল-মাশিরাহ টিভিতে বলা হয়েছে, বৃহস্পতিবার মার্কিন বাহিনীর চালানো এই হামলায় আহত হয়েছে ১০২ জন। হোদেইদার স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল মাশিরাহ।  

মার্কিন বাহিনী বলছে, হুথি যোদ্ধাদের জন্য জ্বালানির একটি উৎস বিচ্ছিন্ন করতে এই হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউএস কমান্ড বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে হ্রাস করা। 

তবে হুথি যে হতাহতের সংখ্যা জানিয়েছে তা নিয়ে মন্তব্য করেনি পেন্টাগন। 

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশ দেন ট্রাম্প। আল জাজিরা বলছে, ট্রাম্পের ক্ষমতায় বসায় পর এটি হুথিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। 

এর আগে গত মার্চে ইয়েমেনে দুই দিনে মার্কিন হামলায় নিহত হয়েছে ৫০ জনের বেশি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়