শিরোনাম
◈ চাকরির নামে মানবপাচার, কম্বোডিয়ায় সাইবার দাসত্বের শিকার বাংলাদেশিরা ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ভিসার নামে ৫০ কোটি টাকা প্রতারণা, শত শত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ ◈ বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল ◈ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মধ্যস্থতাকারী থেকে সংঘাতের অংশ? কঠিন সমীকরণে পাকিস্তান ◈ ব্যাটারি শিল্পে বড় প্রণোদনা, ২০৩০ পর্যন্ত কর ছাড় ◈ বিশ্বকাপে নতুন ইতিহাস, চ্যাম্পিয়নরা পাবেন বিশেষ রিং ◈ চট্টগ্রামে ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী ও এমপিসহ নেতা-কর্মীরা ◈ অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য বড় সুখবর, ইতালির আদালতের নতুন রায়

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৫, ০৮:১১ সকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন চীনের প্রেসিডেন্ট, পাননি মোদি

পলিটিকো: নবানির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। তবে ওই তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পেয়েছেন আর কারা পাননি ওই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পলিটিকো।

সেখানে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে গত মাসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে যে চীনের প্রেসিডেন্টের সাথে খোলামেলা আলোচনায় ইচ্ছুক তিনি।

অন্যদিকে, ভারতের পক্ষ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে মোদিকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে প্রতিবেদনে কোনো তথ্য নেই।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। এর মধ্যে মিলেই এক মাস আগেই নিশ্চিত করেছেন যে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চলতি মাসের শুরুর দিকে মেলোনি ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে যান। ট্রাম্প তাকে তখন এক ‘দুর্দান্ত নারী’ হিসেবে অভিহিত করেন। শপথ অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলোনির কার্যালয় থেকে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে তিনি অনুষ্ঠানে হাজির থাকবেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশী কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে। এতে সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির বাইরে গিয়ে তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশী নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। সেজন্য দেখা গেছে, ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদেরও আমন্ত্রণ দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়