শিরোনাম
◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান ◈ গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুই লেমুরের সন্ধান ভারতে, বনতারা’য় বিক্রি ৪৮ লাখ রুপিতে ◈ পদ্মার পানি বাড়ছে, রাজশাহীর নিম্নাঞ্চল ও চর প্লাবিত ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১২:০৫ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জীবন বাঁচাতে’ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী

মধ্যপ্রাচ্যে গত কয়েকদিন ধরে চলা উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। লেবাননে স্থল অভিযানে নামার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, তেল আবিবের উদ্দেশ্যে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এ অবস্থায় নাগরিকদের ‘জীবন বাঁচাতে’ নিরাপদ আশ্রয়ে যেতে বলছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এক ভিডিও বার্তায় আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, নাগরিকরা যেন তাদের কাছাকাছি কোনো নিরাপদ আশ্রয়ে যান এবং পরবর্তী নির্দেশ পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা এখনও সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। তেল আবিবের জন্য সমস্ত হুমকিকেই রুখে দেওয়া হচ্ছে। ইসরায়েলের নাগরিকদের সতর্ক থাকা ও নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতেও বলেন তিনি।

হ্যাগারি আরও বলেন, আমরা এখনও শক্তিশালী আছি, এই ব্যাপারটা (ইরানের হামলা) সামলে নিতে পারবো। ইসরায়েলের সাধারণ নাগরিকদের বাঁচাতে সম্ভাব্য সবকিছুই আমরা করবো।

ইসরায়েলের উত্তর অঞ্চল থেকে বিবিসি সংবাদদাতা নিক বিইক জানিয়েছেন, তিনি কয়েকটি ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখেছেন। নিরাপদ আশ্রয়ে থাকা ইসরায়েলিরা তাদের ফোনে সবশেষ খবরাখবর নিতে ব্যস্ত, এমন দৃশ্যও দেখেছেন।

জেরুজালেমে আছেন বিবিসির আরেক সংবাদদাতা এলাইস কুড্ডি। তিনি এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে আছেন। চারদিকে সাইরেনের শব্দ শুনছেন তিনি। নিয়মিত গোলার আওয়াজও শুনতে পাচ্ছেন এলাইস। তাদেরকে বারবার নিরাপদ আশ্রয়ে সরে জেতে বলছে আইডিএফ।

 

  • সর্বশেষ