শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৫:২১ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার হামাসের সামরিক কমান্ডার দেইফকে হত্যার দাবি ইসরায়েলের

সাজ্জাদুল ইসলাম: [২] একমাস আগে তাকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করে। তেহরানে বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া করে ইসরায়েল। এ নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করার মধ্যে বৃহস্পতিবার হামাসের সামরিক শাখার কমান্ডার দেইফকে হত্যার করার কথা প্রকাশ করল। সূত্র : আল-জাজিরা

[৩] হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল। ইসরায়েল বলে, গত ১৩ জুলাই গাজা উপত্যকার খান ইউনুসে এক বিমান হামলায় মোহাম্মাদ দেইফ নিহত হন। 

[৪] ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, দেইফকে হত্যা হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’। তিনি এই হামাস কমান্ডারকে গাজার বিন লাদেন বলে অভিহিত করেন।

[৫] গ্যালান্ট বলেন, ১৩ জুলাই ওই বিমান হামলায় বহু অসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছিল। তিনি দাবি করেন, দেইফকে হত্যার ফলে হামাস ছত্রভঙ্গ হয়ে পড়ছে। 

[৬] ইসরায়েলি মন্ত্রী বলেন, হামাসকে হয় আত্মসমর্পণ করতে হবে অথবা নিশ্চিহ্ন হতে হবে। ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ও তা কার্যকর করার সঙ্গে জড়িত সবাইকে নির্মূল না করা পর্যন্তু আমরা ক্ষ্যান্ত হবো না। সম্পাদনা: রাশিদ  

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়