শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৩:০৯ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমাচ্ছে জার্মানি

প্রীতিলতা: [২] আগামী বছর থেকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমিয়ে অর্ধেক করার পরিকল্পনা করেছে জার্মানি। এ-সংক্রান্ত একটি খসড়া বাজেটে সরকার অনুমোদনও দিয়েছে। সূত্র: বিবিসি

[৩] গত বুধবার সরকারের অনুমোদন পাওয়া খসড়া বাজেটে সহায়তা ৮৭০ কোটি মার্কিন ডলার থেকে কমিয়ে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার করার কথা বলা হয়েছে।

[৪] এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার বলেন, ধনী দেশগুলোর জোট জি- ৭ তাদের মাটিতে জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে যে সুদ পাওয়া গেছে, সেগুলো থেকে ইউক্রেনকে অর্থায়ন করার পরিকল্পনা করেছে। যে কারণে ‘অদূর ভবিষ্যৎ পর্যন্ত ইউক্রেনে সামরিক অর্থায়ন সুরক্ষিত আছে।’

[৫] জার্মানি এমন একটি সময়ে তাদের সেই সহায়তা কমিয়ে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছে, যখন যুক্তরাষ্ট্র থেকে ভবিষ্যতে ইউক্রেনের সামরিক সহায়তা পাওয়া  অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সম্পাদনা: সাজ্জাদুল ইসলাম

পিএল/এসআই/আইএফ

  • সর্বশেষ