শিরোনাম
◈ ভারত ম্যাচ বয়কটের প্রয়োজন ছি‌লো: মোহাম্মদ ইউসুফ ◈ গণভোটের ‘হ্যাঁ–না’ নিয়ে বিতর্ক-বিভ্রান্তি, বিএনপির ধোঁয়াশা কাটেনি ◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২৪, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের কাছে ৫০টি এফ-১৫ যুদ্ধবিমান বিক্রিতে যুক্তরাষ্ট্র বিলম্ব করছে

রাশিদুল ইসলাম: [২] ১৮ বিলিয়ন ডলার খরচে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এসব জঙ্গি বিমান চেয়েও সময়মত পাচ্ছে না ইসরায়েল। টাইমস অব ইসরায়েল

[৩] তবে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউ মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহুকে অবহিত করেছেন যে প্রধানমন্ত্রী যে অস্ত্রগুলি হোয়াইট হাউস ধরে রেখেছে বলে দাবি করেছেন তা আসলে ‘ইসরায়েলে বিতরণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে,’ নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে।

[৪] এদিকে হিজবুল্লাহর হুদহুদ ড্রোন ইসরায়েলের অভ্যন্তরে বেশকিছু সামরিক স্থাপনার ছবি তুলে তা প্রকাশ করায় ইসরায়েলিরা ব্যাপকভাবে হতবাক ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি একটি ভিডিও প্রচার করে যেখানে দেখানো হয়েছে ইসরায়েলের আকাশে হিজবুল্লাহর হুদহুদ ড্রোন নির্বিঘ্নে উড়ছে। 

[৫] ইসরায়েলের সামরিক হুমকির জবাবে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ওই হুদহুদ ড্রোন পাঠিয়ে হাইফা বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি তুলেছে। ইসরায়েলি মিডিয়াগুলো হুদহুদ ড্রোন সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে।

[৬] ইসরায়েলি সূত্রগুলো ওই ভিডিওটিকে হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকির একটি জবাব বা বার্তা হিসাবে দেখেছে। তেলআবিব যদি লেবাননের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যবস্তু ছোট হবে না। ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করেছে যে, লেবাননের হিজবুল্লাহর শক্তি ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগকে হতবাক করে দিয়েছে।

[৭] ইসরায়েলি মিডিয়াগুলো আরো বলেছে, হিজবুল্লাহ মৃত কিংবা আহতদের ভিডিও প্রকাশ করে নি, বরং তারা তাদের গোয়েন্দা সক্ষমতা দেখিয়েছে। ভিডিওটির প্রকাশকাল কাকতালীয় নয় বরং লেবানন এবং ইসরায়েলে মার্কিন বিশেষ দূত আমোস হোকস্টেইনের সফরকালে প্রকাশ করা হয়েছে।

[৮] ইসরায়েলি বিশ্লেষক ইয়োসি মেলম্যান বলেছেন, হিজবুল্লাহর কৌশলগত পরিকল্পনাকারীরা ১৮ বছরে অর্থাৎ ২০০৬ সালের যুদ্ধের পর থেকে আমাদের ভূখণ্ডের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে যা তাদের একটি বিস্ময়কর অর্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়